নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। এই পোস্টে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগের পদসমূহ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, সময়সীমা এবং প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

Oct 08, 2026 - 20:43
Updated: 27 days ago
0 20
নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
MOS

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – আবেদন শুরু, পদসংখ্যা ও যোগ্যতা

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের তথ্য উল্লেখ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এই পোস্টে নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতনস্কেল, আবেদন শুরুর ও শেষ তারিখ, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়েছে। আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সংক্ষিপ্ত তথ্য

আবেদন শুরুঃ ২৮/০৯/২০২৬ খ্রি.
আবেদন শেষঃ  ২৭/১০/২০২৬ খ্রি.
আবেদনের লিঙ্কঃ  https://mos.teletalk.com.bd/ 
অফিশিয়াল ওয়েবসাইটঃ  https://mos.gov.bd/ 

নৌপরিবহন মন্ত্রণালয়ে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে?

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে মোট ৩৫ জন জনবল নিয়োগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৫টি

  • গ্রেড: ১৩

  • বেতনস্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজীতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজীতে ৩০ শব্দ। কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ১২টি

  • গ্রেড: ১৬

  • বেতনস্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ এবং Word Processing, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরের গতির শর্তও পূরণ করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২০ শব্দ।

৩. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৮টি

  • গ্রেড: ২০

  • বেতনস্কেল: ২০,০০০–৪৮,৮০০ টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের https://mos.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে।

আবেদন Submit করার পর Applicant's Copy সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৩ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা, ৪ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি ৫৬ /- টাকা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি ৫৬/- টাকা।

SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

অনলাইন আবেদন Submit করার পর User ID পাওয়া যাবে। এরপর Teletalk প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

প্রথম SMS:

MOS User ID

পাঠাতে হবে 16222 নম্বরে।

উদাহরণ:
MOS ABCDEF

এরপর ফিরতি SMS-এ PIN নম্বরসহ পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে।

দ্বিতীয় SMS:

MOS Yes PIN

পাঠাতে হবে 16222 নম্বরে।

বিস্তারিতঃ

MOS job circular 2026

MOS job circular 2026

MOS job circular 2026

MOS job circular 2026

গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদনপত্র পূরণের আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সকল নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া উচিত। আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হতে পারে।

একই সময়ে একাধিক পদের জন্য আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট এবং SMS-এর মাধ্যমে জানানো হবে।

Frequently Asked Questions

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে মোট ৩৫ জন নিয়োগের কথা উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইন আবেদনের শেষ তারিখ ২৭/১০/২০২৬ খ্রি. বিকাল ৪.০০ টা পর্যন্ত।

https://mos.teletalk.com.bd

হ্যাঁ, অফিস সহায়ক পদে আবেদন করতে পারবে।
Downloads (1)

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User